FAQ
Golpotori কী ধরনের পণ্য তৈরি করে?
Golpotori তৈরি করে ব্যক্তিগত গল্পভিত্তিক লাইফস্টাইল পণ্য—
যেমন ফটো ফ্রিজ ম্যাগনেট, কী-রিং, মিরর ও উপহার সামগ্রী।
প্রতিটি পণ্য এমনভাবে তৈরি করা হয় যেন সেটি শুধু একটি জিনিস না হয়ে, আপনার জীবনের একটি স্মৃতি হয়ে ওঠে।
পণ্য কি কাস্টমাইজড?
হ্যাঁ। Golpotorir প্রায় সব পণ্যই কাস্টমাইজড। আপনি আপনার পছন্দের ছবি, মুহূর্ত বা স্মৃতি দিয়ে পণ্য তৈরি করতে পারেন।
আমরা প্রতিটি অর্ডার আলাদাভাবে যত্ন নিয়ে প্রস্তুত করি।
ছবি আপলোড করা কি নিরাপদ?
অবশ্যই। আপনার ছবি ও তথ্য সম্পূর্ণ নিরাপদভাবে ব্যবহৃত হয়। আমরা কখনোই আপনার ছবি বা ব্যক্তিগত তথ্য অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করি না।
অর্ডার দেওয়ার পর কতদিনে পণ্য পাবো?
সাধারণত অর্ডার কনফার্ম হওয়ার পর ৫–৭ কার্যদিবসের মধ্যে পণ্য ডেলিভারি করা হয়।
বিশেষ কাস্টম অর্ডারের ক্ষেত্রে সময় একটু বেশি লাগতে পারে—সে বিষয়ে আমরা আপনাকে আগেই জানিয়ে দিই।
ডেলিভারি কোথায় কোথায় দেওয়া হয়?
আমরা বর্তমানে সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি। ডেলিভারি চার্জ আপনার লোকেশন অনুযায়ী নির্ধারিত হয়
পণ্য হাতে পেয়ে যদি সমস্যা দেখি?
আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার সন্তুষ্টি।
যদি পণ্য ড্যামেজড হয় বা অর্ডারের সাথে মিল না থাকে, তাহলে ডেলিভারির ২৪ ঘণ্টার মধ্যে আমাদের সাথে যোগাযোগ করুন।
আমরা দ্রুত সমাধানের চেষ্টা করবো।
রিটার্ন বা রিফান্ড কি সম্ভব?
কারণ আমাদের পণ্যগুলো কাস্টমাইজড, তাই সাধারণত রিটার্ন বা রিফান্ড প্রযোজ্য নয়।
তবে যদি আমাদের ভুলে কোনো সমস্যা হয়, আমরা অবশ্যই দায়িত্ব নেবো।
Golpotori কি উপহার দেওয়ার জন্য উপযুক্ত?
নিশ্চয়ই। Golpotorir পণ্য উপহার মানে শুধু কিছু দেওয়া নয়—একটা অনুভূতি, একটা গল্প উপহার দেওয়া।
জন্মদিন, বার্ষিকী, মা-বাবা বা প্রিয় মানুষের জন্য এটি বিশেষভাবে অর্থবহ।
অর্ডার দিতে সমস্যা হলে কী করবো?
অর্ডার করতে কোনো অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।
আমরা আপনাকে ধাপে ধাপে সাহায্য করবো।
Golpotori কেন আলাদা?
কারণ আমরা কেবল পণ্য বানাই না।
আমরা বানাই এমন জিনিস, যেগুলো প্রতিদিন আপনাকে থামিয়ে দেয়, মনে করিয়ে দেয়, অনুভব করায়।
গোলপটরি মানে—ছোট জিনিসে বড় গল্প।